গুণীজন নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মাপকাঠি হবে -
১. স্ব স্ব ক্ষেত্রে নতুন সৃষ্টিশীল বা মননশীল অবদান;
২. সমাজে বা তাঁর কর্মএলাকায় তাঁর সম্পর্কে উচ্চ ধারণা;
৩. বাংলাদেশের নাগরিক কিংবা বাংলাদেশী বংশোদ্ভূত যে কোনও দেশের নাগরিক;
৪. বাংলাদেশের জন্য কাজ করেছেন এমন বিদেশি নাগরিক;
৫. বাংলাদেশের স্বাধীনতা-বিরোধী কেউ নন;
৬. সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদেরও এ তালিকার বাইরে রাখা হবে;
৭. গুণীজনের বয়স ৫০-এর বেশি হতে হবে। তবে ক্রীড়া ও বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের ক্ষেত্রে বয়সের বিষয়টি বিবেচনার সুযোগ থাকবে;
৮. ঢাকার বাইরে অবস্থান করছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হবে;
৯. নারীদের অবদানকে বিশেষ গুরুত্ব দেয়া হবে;
১০. ৪৭ এর পরবর্তী সময়ে বাংলাদেশে অবস্থানরত গুণী জন। |