জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার জাতীয় ক্রীড়া পুরস্কার-২০০৯ ঘোষণা করেছে।
১৪.০৬.১০ সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ১০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার-২০০৯ দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন_দেওয়ান শফিউল আরেফিন টুটুল (ফুটবল ও সংগঠক), বাদল রায় (ফুটবল), এ এম নাঈমুর রহমান দুর্জয় (ক্রিকেট), সামছুল আলম মঞ্জু (ফুটবল), অঞ্জন চৌধুরী পিন্টু (সংগঠক), সাহেদ আজগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেটিক্স, সংগঠক), শামীম আরা টলী (অ্যাথলেটিক্স), মোহাম্মদ মহসীন (হকি) ও মোস্তফা কামাল (ভলিবল)। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দুই ভরি ওজনের একটি স্বর্ণপদক, নগদ ২০ হাজার টাকা ও একটি সার্টিফিকেট দেওয়া হবে।