ভাষাসৈনিক আবদুল হামিদের ৫৭তম মৃত্যুবার্ষিকী ৮ এপ্রিল ২০০৯ইং। বাংলা ভাষার পক্ষে অবস্থান নেওয়ায় তৎকালীন পাকিস্তান সরকার ও চিকিৎসকদের অবহেলায় করাচির জিন্নাহ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। করাচিতেই তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এ সম্প্রচারিত 'চতুরঙ্গ' অনুষ্ঠানে 'গুণীজন' কর্মসূচিকে তুলে ধরা হল। ৩ এপ্রিল ২০০৯ইং শুক্রবার বিকেল ৫:২০ টায় সম্প্রচারিত 'চতুরঙ্গ' শীর্ষক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারের মাধ্যমে গুণীজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানটিতে সাক্ষাৎকারে অংশগ্রহন করেন গুণীজন দলের সদস্য মৌরী তানিয়া।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশুচিকিৎসক ও জাতীয় অধ্যাপক এম আর খান এ বছর
একুশে পদক পাওয়া উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ১৪ মার্চ ২০০৯ইং সংবর্ধনা
অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মিশনের পক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের
প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর হাতে সনদ তুলে দেন।